শিরোনাম
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পলাতক চেয়ারম্যান নুরল ইসলামকে পুনর্বহালের চেষ্টা, এলাকায় উত্তেজনা বুড়িচং কন্ঠনগর গ্রামে প্রবাসী ও যুব সমাজ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে ‘কথিত সাংবাদিক’ লেখা মানহানির অপরাধ এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ জালিয়াতির দায়ে ‘প্রতিদিনের কাগজ’ এর প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল জারি মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ছিনতাই আতঙ্ক, নয় দিনেও গ্রেপ্তার হয়নি কেউ ডিএমপিতে এডিসি পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার যুবক

তফসিল ঘোষণার পর যে বার্তা দিলো এনসিপি

Chif Editor

অনলাইন ডেস্ক :-  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিলকে স্বাগত জানালেও নিরপেক্ষ ভোট আয়োজন নিয়ে শঙ্কার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর দেয়া এক তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এমন শঙ্কার কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, তফসিল ঘোষণার জন্য সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ। তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতার অভাব রয়েছে। দলীয় চাপের বাইরে গিয়ে কতটুকু নিরপেক্ষ অবস্থায় এ নির্বাচন আয়োজন করা যাবে—তা নিয়ে সন্দেহ আছে।

তিনি আরও বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানের উদ্দ্যেশ্য ছিল ভোটাধিকার প্রয়োগ করা। সরকারের তিনটি দায়িত্ব ছিল- বিচার, সংস্কার ও নির্বাচন। সেটা বাস্তবায়ন হওয়ার পথে। আমরা সাধুবাদ জানাচ্ছি।

পাটওয়ারী বলেন, নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের সদিচ্ছা আছে। তবে কোথাও না কোথাও নিরপেক্ষতার অভাব আছে। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য পেশিশক্তি ও টাকার প্রভাবকে আশঙ্কা করছি। এ অবস্থায় জনগণকে আহ্বান জানাব, তারা যেন ভোটকেন্দ্র পাহারা দেন।

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে তিনি বলেন, আমরা ইসি পুনর্গঠনের দাবি জানিয়েছিলাম, কিন্তু সেটা উপেক্ষা করা হয়েছে। সুষ্ঠু ভোট আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছারও অভাব আছে বলে মনে করছি।

এ সময় এনসিপিতে আসিফ মাহমুদের যোগদান করা প্রশ্নে নাসীরুদ্দীন বলেন, আসিফ মাহমুদ এনসিপিতে এসে সংস্কারের পক্ষে কাজ করুক এটাই প্রত্যাশা করবো। তবে কারো ব্যক্তি স্বাধীনতা নিয়ে কিছু বলবো না।

Leave a Reply