শিরোনাম
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ: তারেক রহমান এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোট উপলক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান সিলেটে জনাব তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াত নেতা, এড. মাসুদুল হক মাসুম পিস্তল ও চাকুসহ গ্রেফতার-০২

গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই: মির্জা ফখরুল

Chif Editor

গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। তাকে তাৎক্ষনিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ নিয়ে কথা বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই। কোনও সময়ই না।  আমাদের মতাদর্শ যাই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।

তিনি বলেন, এ মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে বলা হচ্ছে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি।  আমি আশা করি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে।

এর আগে, এ নিয়ে কথা বলেছেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, ওসমান হাদীকে গুলি করা হল। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

Leave a Reply