শিরোনাম
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ: তারেক রহমান এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোট উপলক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান সিলেটে জনাব তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াত নেতা, এড. মাসুদুল হক মাসুম পিস্তল ও চাকুসহ গ্রেফতার-০২

গুলিবিদ্ধ হাদি, তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক ঢাবি ছাত্রদলের

Chif Editor

অনলাইন ডেস্ক :- ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে থেকে এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি শুরু হবে বলে জানিয়েছে ছাত্রদল।

এদিকে, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে। এরইমধ্যে হাসপাতাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

প্রত্যক্ষদর্শী একজন জানান, হাদি রিকশায় ছিলেন। এমন সময় দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে ওই রিকশায় করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, এ খবর পাওয়ার পর ঢাকা মেডিকেলের সামনে ভিড় করছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় তীব্র নিন্দাও জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

Leave a Reply