শিরোনাম
পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ইরানে বেসমারিক মানুষ হত্যা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, লন্ডনে ব্যাপক বিক্ষোভ

ওসমান হাদির ওপর হামলা কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ষড়যন্ত্রের ছক: নাহিদ ইসলাম

Chif Editor

অনলাইন ডেস্ক :-  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রের ছক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়।

শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ‘আওয়ামী লীগ যেন কোনো সুযোগ-সুবিধা না পায়, সে ব্যাপারে ফ্যাসিবাদবিরোধী দলগুলো সবাই একমত।’

তিনি বলেন, ‘মূলত আজকে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা তিনটি দলের নেতাদের ডেকেছিলেন। আমরা একত্রে আলোচনা করেছি, সেখানে ওসমান হাদির পরিবারের সদস্যরাও ছিলেন, তার মা ছিলেন।’

 

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা জানি নির্বাচনে, রাজনীতিতে আমরা প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব, একে অন্যের বিরুদ্ধেও হয়তো কথা বলব।

কিন্তু সেটা যাতে কখনোই সীমা অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে কোনো সুযোগ-সুবিধা করে না দেয়, এ ব্যাপারে আমরা সবাই ঐকমত্য প্রকাশ করেছি।’

Leave a Reply