শিরোনাম
পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ইরানে বেসমারিক মানুষ হত্যা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, লন্ডনে ব্যাপক বিক্ষোভ

নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আর দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ ইসলাম

Chif Editor

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে তার দায়িত্বে থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা আজ শহীদ মিনারে মিলিত হয়েছি এটা প্রমাণ করতে আমরা ঐক্যবদ্ধ, জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ, এখানে কোন রাজনৈতিক নেতা হিসেবে আসি নাই। এসেছি জুলাইয়ের কর্মী হিসেবে।

তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই নির্বাচন কমিশন কীভাবে এমন কথা বলে। তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না। তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়।

অন্যদিকে নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাও এই দায়িত্বে থাকতে পারেন না বলে জানিয়েছেন এই নেতা। তার ভাষ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এই দায়িত্বে থাকতে পারেন না। ৫ আগস্টের পর মামলা বাণিজ্য করা হয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়নি। হাদির ওপর হামলায় বাংলাদেশ আক্রান্ত হয়েছে। বাংলাদেশ এবং জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ, সেই বার্তা দিতে আজকের এই সমাবেশ।

তিনি আরও বলেন, আগামীকাল উৎসব করতে রাস্তায় নামব না, আগামীকাল প্রতিরোধের জন্যে রাস্তায় নামব। সব্বাইকে আহ্বান করব আগামীকাল বিজয় উৎসব করতে রাস্তায় নামবো না, নামব প্রতিরোধের জন্যে। ৭২ ঘণ্টা পার হলেও খুনিদের গ্রেপ্তার করতে পারে নাই। কোথা থেকে খেলা চলছে সেটা এখনো বের করতে পারে নাই।

Leave a Reply