শিরোনাম
পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ইরানে বেসমারিক মানুষ হত্যা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, লন্ডনে ব্যাপক বিক্ষোভ

হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: মির্জা ফখরুল

Chif Editor

অনলাইন ডেস্ক :-  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে এবং সে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। অথচ একটি মহল হীন উদ্দেশ্যে এই ঘটনার দায় বিএনপির ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের যত অর্জন, তার সবই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির নেতৃত্বে এসেছে। এখন নতুন স্বপ্নের পথে দেশ এগোচ্ছে তারেক রহমানের হাত ধরে।”

তিনি বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চাইছে। আগামী জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “এই নির্বাচনই নির্ধারণ করবে দেশ সামনে এগোবে, নাকি আবার পেছনে ফিরে যাবে।”

বিএনপির মহাসচিব আরও বলেন, ২৪-এর জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেক যোদ্ধার মধ্যে নির্বাচন-পরবর্তী সময়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে তা পরাধীনতায় রূপ নেবে।” তিনি সতর্ক করে বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের পর জনগণ নিষ্ক্রিয় হয়ে পড়লে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না।

তিনি অভিযোগ করেন, বর্তমানে দেশের গণতান্ত্রিক আন্দোলনকে অবমূল্যায়নের চেষ্টা চলছে এবং গণতন্ত্রে উত্তরণ যেন সহজ না হয়, সে জন্য বহুমাত্রিক ষড়যন্ত্র করা হচ্ছে।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান ক্ষমতাসীন দল ও জামায়াতে ইসলামীর অতীত রাজনৈতিক ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “ছাত্র হত্যাকাণ্ড, মা-বোনদের ওপর নির্যাতন ও বাড়িঘরে অগ্নিসংযোগের সময় আপনারা কোথায় ছিলেন—এ প্রশ্ন জনগণের।”

প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের শাসনামলের নির্বাচনের প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, এরশাদের সঙ্গে কারা নির্বাচনে অংশ নিয়েছিল, তা জনগণের জানা। ওই নির্বাচন বর্জনের সিদ্ধান্তই বিএনপিকে ১৯৯১ সালে ক্ষমতায় এনেছিল। সে সময় আওয়ামী লীগ ও জামায়াত জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, “গত ১৭ বছর ধরে সরকারের দমন-পীড়ন সত্ত্বেও বিএনপি আন্দোলনের মাঠ ছাড়েনি। নানা লোভ দেখিয়েও জনগণকে বিভ্রান্ত করা যাবে না।” শেষে তিনি বিজয় দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

Leave a Reply