শিরোনাম
পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ইরানে বেসমারিক মানুষ হত্যা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, লন্ডনে ব্যাপক বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ শিকদার গ্রেপ্তার

Chif Editor

অনলাইন ডেস্ক :- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি নাহিদ শিকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে বলেন, দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়েও অভিযান চলমান রয়েছে। বুধবার রাতে নাহিদ শিকদারকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন স্বেচ্ছায় পদত্যাগ করলে ২০২০ সালের ১০ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নাহিদ শিকদারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়। পরবর্তীতে তাকে সভাপতির পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব পাওয়ার পর তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এর মধ্যে নাহিদ শিকদারের ফেনসিডিল হাতে একটি ভিডিও এবং কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

 

Leave a Reply