শিরোনাম
পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ইরানে বেসমারিক মানুষ হত্যা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, লন্ডনে ব্যাপক বিক্ষোভ

লক্ষীপুরে তালাবদ্ধ ঘরে দগ্ধ বেলালের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

Chif Editor

অনলাইন ডেস্ক :- লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনায় অগ্নিদগ্ধ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২১ ডিসেম্বর) রাতে তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল লক্ষ্মীপুরে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা।

এর আগে রোববার বিকেলে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বেলাল হোসেনের দুই কন্যা স্মৃতি আক্তার ও বীথি আক্তারের শারীরিক অবস্থার খোঁজ নেন প্রতিনিধি দলের সদস্যরা।

গত শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়া হয়। এ ঘটনায় আগুনে পুড়ে তার সাত বছর বয়সী কন্যা আয়েশা আক্তার মারা যায়। বেলাল হোসেন, তার স্ত্রী নাজমা বেগম এবং দুই কন্যা গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply