শিরোনাম
পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ইরানে বেসমারিক মানুষ হত্যা করছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, লন্ডনে ব্যাপক বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতার পদত্যাগ

Chif Editor

অনলাইন ডেস্ক :- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নয় নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন—খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু চন্দ্র বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ইমারত শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন শেখ এবং ৭ নম্বর ওয়ার্ডের সহসভাপতি বৃন্দাবন বিশ্বাস।

এছাড়া খান্দারপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দুলাল শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো. ইমারত খোন্দকার, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন রাকিব, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মোক্তার ফকিরও পদত্যাগ করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মো. বিল্লাল শরীফ জানান, তাঁরা দীর্ঘদিন ধরে খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছিলেন। ব্যক্তিগত সমস্যার কারণে তারা স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, সোমবার থেকে তাঁদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

Leave a Reply