শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

দেবীদ্বারে সিপিবির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ: দেশে কার্যকর সরকার আছে কি না- তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে- পরেশ

Chif Editor

এবিএম আতিকুর রহমান বাশার, নিজস্ব প্রতিবেদক :- ‘দেশের বিভিন্ন স্থানে মবসন্ত্রাস, হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দেশে কার্যকর সরকার আছে কি না- তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এই নৈরাজ্য থেকে উত্তরণের একমাত্র পথ একটি গ্রহণযোগ্য ও নির্বাচিত সরকার’ এমন মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পরেশ কর।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবীদ্বারে উপজেলা সিপিবির আয়োজনে ‘খুন, সন্ত্রাস, উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার-এর ওপর হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমরেড পরেশ কর বলেন, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা গণতন্ত্র ও সংস্কৃতির ওপর সরাসরি আঘাত। পাশাপাশি গার্মেন্টস শ্রমিক দিপুচন্দ্র দাস হত্যা, শিশু আয়শা আক্তারকে পুড়িয়ে হত্যা, জুলাই যোদ্ধা ওসমান হাদিকে গুলি এবং ফারুক হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান তিনি,- সরকারপ্রধানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিয়ে যথাসময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।

দেবীদ্বার উপজেলা সিপিবির উদ্যোগে দুপুরে উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কুমিল্লা–-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্বরে অবস্থিত ‘স্বাধীনতা স্তম্ভে’র পাদদেশে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

কমরেড আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সিপিবির সদস্য ও সাবেক সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, কমরেড সাফিয়া বেগম, কমরেড মোখলেসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply