শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে এনসিপি

Chif Editor

অনলাই ডেস্ক :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) এনসিপি ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। তবে এখন পর্যন্ত ৪৭টি আসনে এনসিপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভুলত্রুটির কারণে কারো মনোনয়নপত্র বাতিলও হতে পারে, এটা ভেবে কিছুটা বাড়িয়েই দিয়েছি।’

এর আগে রোববার সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর জোটে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেয় এনসিপি। এখন পর্যন্ত জোটে কত আসন সমোঝতা হয়েছে, সে বিষয়ে জোটের পক্ষ থেকে স্পষ্ট কিছু না জানালেও সূত্র জানিয়েছে এনসিপিকে সর্বোচ্চ ৩০টি আসন ছাড় দিতে পারে জামায়াত জোট।

তফসিল অনুযায়ী, আজ সোমবার মনোনয়পত্র জমার শেষ দিন। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়নপত্র জমার সময় বৃদ্ধি করা হবে না।

এদিকে আজকের সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিয়েছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। আগামী জাতীয় নির্বাচনে আসিফ মাহমুদ অংশগ্রহণ করবেন না।

তিনি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করবেন।

Leave a Reply