শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

স্বামীর পাশেই শেষ শয্যা, চলছে বেগম খালেদা জিয়ার কবরের মাপজোখ

Chif Editor

অনলাইন ডেস্ক :- তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি শুরু হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার ও দল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকেই শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে কবরের মাপজোখের কাজ শুরু হয়েছে।

সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

দলীয় সূত্র জানিয়েছে, পারিবারিকভাবে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, তার রাজনৈতিক ও জীবনসঙ্গী জিয়াউর রহমানের কবরের পাশেই তার শেষ শয্যা রচিত হবে।

Leave a Reply