শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

এনসিপিতে পদত্যাগের হিড়িক

Chif Editor

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্তের পর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। এ পর্যন্ত দলটি থেকে মোট ১৭ জন নেতা পদত্যাগ করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, সামনে আরও কয়েকজন নেতার পদত্যাগের সম্ভাবনা রয়েছে।

জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণার পর প্রথমেই পদত্যাগ করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব, আলোচিত চিকিৎসক ও সমাজকর্মী ডা. তাসনিম জারা। এরপর ধারাবাহিকভাবে বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্রীয় পর্যায়ের মোট ১৭ জন নেতা দল ছাড়েন।

সর্বশেষ আজ পদত্যাগ করেছেন দলের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।

পদত্যাগপত্রে তারা অভিযোগ করেন- নতুন বন্দোবস্তের কথা বললেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাস্তবে পুরোনো উপনিবেশিক ব্যবস্থার অংশীজনদের সঙ্গে আপস করেছে।মুশফিক উস সালেহীন জানান, দলের ভেতরে গণতান্ত্রিক চর্চার অভাব রয়েছে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই এবং নতুন জোটসঙ্গীদের রাজনৈতিক চরিত্র বিবেচনায় নিয়েই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।পদত্যাগের তালিকায় আরও রয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক ও পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধান খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিনসহ মোট ১৭ জন কেন্দ্রীয় নেতা।

Leave a Reply