শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

রংপুরে জিএম কাদেরের মনোনয়নপত্র বৈধ

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল আহসান এ সিদ্ধান্ত দেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে বিধি মোতাবেক জিএম কাদেরের দাখিল করা কাগজপত্রে কোনো অসঙ্গতি না পাওয়ায় তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

এ সময় প্রার্থী, সমর্থক, প্রস্তাবকারী, জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, দুদক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ এনামুল আহসান জানান, নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আচারণবিধি লঙ্ঘন হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

Leave a Reply