শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

পাবনা-০৩ আসনের এমপি প্রার্থী রাজা’র মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা

Chif Editor

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি :-  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা,ফরিদপুর) আসনে ধানের শীষের ভোট চেয়ে বঞ্চিত হয়ে গণধিকার পরিষদের ট্রাক প্রতিকের প্রার্থী আলহাজ্ব হাসানুল ইসলাম রাজার মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) পাবনার জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা জেলার পাঁচটি আসনের এমপি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রাজার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন।

জানা গেছে,পাবনা ট্যাক্স অফিসে প্রয়োজনীয় কাগজপত্র গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে পৌঁছাতে না পারায় তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

এ ব্যাপারে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, অবৈধ ঘোষিত মনোনয়ন দাখিলকারী প্রার্থী আপিল করতে পারবেন। আগামী ৫ জানুয়ারি ঢাকার নির্বাচন কমিশনে আপিল করলে এ ব্যাপারে কমিশন ওই প্রার্থীর মনোনয়নের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত দেবেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা জানান, আমি আমার মনোনয়নপত্রের ব্যাপারে নির্বাচন কমিশনে আপিল করবো। আশা করি আপিলে আমার মনোনয়ন বৈধ হবে।

অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপি’র (ধানের শীষ) মো. হাসান জাফির তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) মুহাম্মদ আলী আছগার, জাতীয় পার্টির (লাঙ্গল), নাদিম মোহাম্মদ ডাবলু ,স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) কে,এম,আনোয়ারুল ইসলাম। গণফোরাম মনোনীত প্রার্থী (উদীয়মান সূর্য) সরদার আশা পারভেজ, ইসলামী আন্দোলন বাংলাদেশর (হাতপাখা) মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী (ঈগল)মো. মাহবুবুর রহমান জয় চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

Leave a Reply