শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

মুসাব্বির হত্যা: দেশজুড়ে বিক্ষোভ ডেকেছে স্বেচ্ছাসেবক দল

Chif Editor

অনলাইন ডেস্ক :- রাজধানীর কারওয়ানবাজার এলাকায় দুর্বত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বীরের জানাজা নামাজের আগে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আগামী শনিবার (১০ জানুয়ারি) ঢাকাসহ সারাদেশে এই কর্মসূচি পালন করা হবে।

এদিকে মুসাব্বির হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, মামলায় অজ্ঞাতপরিচয় আসামিদের উল্লেখ করা হয়েছে। এতে নাম না জানা তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

এর আগে, ৭ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে গুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হন।

ফুটেজে দেখা গেছে, মোসাব্বিরকে গুলি করার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এর আগে রাত ৮টা ২০ মিনিটের সময় বসুন্ধরা সিটির পেছেনে স্টার হোটেলের সামনে এই স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করা হয়।

Leave a Reply