শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

অবশিষ্ট ৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন

Chif Editor

অনলাইন ডেস্ক :- জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। শুক্রবার (১৬ জানুয়ারি) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না। ৩২ আসন এখনো বাকি আছে। এই ৩২ আসনে কাদের সমর্থন দেবো, সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে আমাদের ডিসাইট করবো। আমাদের আদর্শ এবং লক্ষ্যের সাথে যাদের মিল হবে, তাদের ইনশাআল্লাহ আমরা সমর্থন দেব।

গাজী আতাউর রহমান বলেন, ইসলামের নীতি আদর্শের ভিত্তিতে সবার অধিকার নিশ্চিত করা সম্ভব। ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে পবিত্র ইবাদত মনে করেন দলের নেতাকর্মীরা। তাই আমাদের কোনো হতাশা নেই।

এর আগে বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকবে কি না তা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই দিন মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক হলেও তাতে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে শুক্রবারের সংবাদ সম্মেলনে দলটি তাদের অবস্থান স্পষ্ট করলো।

Leave a Reply