শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

বিএনপির অভিযোগে জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্কতা

Chif Editor

অনলাইন ডেস্ক :- বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে নির্বাচন কমিশন (ইসি) সতর্ক করেছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দলগুলোর প্রধানের কাছে পাঠানো ইসির চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে জামায়াতের আমির, খেলাফত মজলিসের আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, এনসিপির আহ্বায়ককে সতর্ক করে চিঠিটি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এরূপ অভিযোগ দায়ের করা হয় যে, ২১ জানুয়ারির আগে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছে, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ এর পরিপন্থি।

নির্বাচন কমিশন উল্লিখিত অভিযোগ পর্যালোচনা অন্তে নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের দলীয় প্রধান ও দলের সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply