শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

জাতীয় পার্টি থেকে ১৯৬ প্রার্থী নির্বাচনে বৈধতা পেয়েছেন: জি এম কাদের

Chif Editor

অনলাইন ডেস্ক :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির (জাপা) ১৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানিয়েছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

জিএম কাদের বলেছেন, ১৯৬ জন বৈধ প্রার্থী পেয়েছে জাতীয় পার্টি। এদের মধ্যে ছয়জন নারী প্রার্থী আছেন। পরবর্তীকালে আরও ২-৩ জন বৈধ তালিকার অন্তর্ভুক্ত হতে পারেন।

নির্বাচনের তালিকায় অন্তর্ভুক্ত অনেকে জেলে বসে নির্বাচনে অংশ নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, মামলার নামে অন্তর্বর্তী সরকার জনসাধারণকে হেনস্তা করছে, সাধারণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, যারা মামলা দিচ্ছে সেখানে বিরাট বাণিজ্য হচ্ছে। গরিবরা বাণিজ্য করছে, পুলিশ বাণিজ্য করছে। যাকে ইচ্ছে তাকে মামলা দিচ্ছে। অনেককে রাজনৈতিক কারণে বা ব্যবসায়িক কারণে মামলা দেয়া হচ্ছে, কেউ আবার ব্যক্তি আক্রোশে মামলা দিচ্ছে।

Leave a Reply