শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

রাজধানীতে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত অনেক

Chif Editor

অনলাইন ডেস্ক :- রাজধানীর মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের প্রায় ১৬ জন কর্মী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এমন পরিস্থিতিতে কিছু সময় ওই এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করে। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বর্তমানে এলাকাজুড়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এ ব্যাপারে ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা বলেন, দুপুরে শ্যাওড়াপাড়ায় বিএনপি প্রার্থী মিল্টনের স্ত্রী জামায়াতের নারী কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এরপর সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদে নামাজ পড়তে যাওয়া জামায়াত নেতাকর্মীদের জিম্মি করা হয় এবং তাদের হামলা ও মারধর করা হয়।

পরবর্তীতে সেখানে জামায়াতের অন্য নেতাকর্মীরাও উপস্থিত হন। এসময় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তিনি আরও জানান, তাৎক্ষণিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা কামনা করা হয়। এ ঘটনায় জামায়াতের কয়েকজন কর্মী আহত হয়েছেন। তাদের কল্যাণপুর ইবনে সিনায় ভর্তি করা হয়েছে।

Leave a Reply