শিরোনাম
নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ পারস্য উপসাগরে ঢুকলেই যেকোনো মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে: ইরান ইরান নিয়ে সংলাপের আহ্বান এরদোয়ানের পশ্চিম পাপুয়ায় ৬ হাজার বছর ধরে বিলুপ্ত ভাবা পোসাম ও গ্লাইডারের সন্ধান প্রতিশোধ নিতে হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ‘সরকারি ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে’ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে চীন ও রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পারে উত্তর কোরিয়া এবার যুদ্ধবিমান মোতায়েন করলো তুরস্ক ফুটবল স্টেডিয়ামে হামলা নিয়ে উত্তেজনা—ইরানের কড়া প্রতিক্রিয়া ইরান যুদ্ধে দারুণভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

দাঁড়িপাল্লা পেলেন ঢাকা মহানগরী দক্ষিণের ৫ প্রার্থী

Chif Editor

অনলাইন ডেস্ক :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরী দক্ষিণের ৭টি সংসদীয় আসনের ৫টিতে জামায়াতে ইসলামী মনোনীত ৫ প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন। তফসিল অনুযায়ী, আজ বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের ধার্য দিনে ঢাকা বিভাগীয় কমিশনার ও রির্টানিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সকল প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভা শেষে প্রতীক বরাদ্দ করেন তিনি।

রিটার্নিং অফিসার কর্তৃক প্রতীক বরাদ্দে দাঁড়িপাল্লা পেয়েছেন ঢাকা-৪ আসনে ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ আসনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. মুহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনে বিশিষ্ট ব্যবসায়ী নেতা হাজী হাফেজ এনায়েত উল্লাহ এবং ঢাকা-১০ আসনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার।

অপর দুটি আসনে ১০ দলীয় জোট ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ সমর্থিত ২ প্রার্থী শাপলা কলি প্রতীক পেয়েছেন। তাঁরা হচ্ছেন ঢাকা-৮ আসনে এনসিপি নেতা নাসিরউদ্দীন পাটোয়ারী ও ঢাকা-৯ আসনে জাবেদ মিয়া রাসিন।

Leave a Reply