শিরোনাম
সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস হাইপারসনিক ছাড়াও তিন ধরনের অজানা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পররাষ্ট্র উপদেষ্টা নিয়ে বিভ্রান্তি দূর করল জামায়াত মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি প্যারিস ফ্যাশন উইকে আন্তর্জাতিক ডিজাইনারদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন প্রিয়তি এমপিও নীতিমালায় বড় পরিবর্তন পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা,৭ দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রী বরাবরে অপরাধী, সহ সহযোগিতা কারি অজ্ঞাত নামা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুবিচারের প্রার্থনা ফুল কুড়ি থিয়েটার এর ৩০ বছর পুর্তি উপলক্ষে ইফতার মাহফিল: সুমন চৌধুরী ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত

শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম

Chif Editor

দীপা আক্তার, নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি :- ‎ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরামানাই) আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জে আসছেন। এদিন তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

‎জানা গেছে, নারায়ণগঞ্জের কাঁচপুর বালু মাঠে আয়োজিত এই নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে।

‎এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি সুলতান মাহমুদ এক বিবৃতিতে জানান, “আগামীকালের নির্বাচনী জনসভা সফল করতে দলের সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।” তিনি আরও বলেন, এই জনসভা নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎নেতৃবৃন্দের মতে, পীর সাহেব চরামানাইয়ের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এই জনসভা এলাকায় ব্যাপক সাড়া ফেলবে এবং ইসলামী আন্দোলনের সাংগঠনিক শক্তি আরও আস্থা রাখবে।

Leave a Reply