শিরোনাম
বিক্ষোভের মুখে বাসস কার্যালয় ছাড়লেন এমডি মাহবুব মোর্শেদ ঠাকুরগাঁওয়ে শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে  জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর গাজা যুদ্ধ নিয়ে নীরবতায় সমালোচনার মুখে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা, যা বলছে শিক্ষা মন্ত্রণালয় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময়সূচিতে পরিবর্তন সংসদে গেলেও যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা ‘বিএনপি আগে আমার পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে’ অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া ভিসিদের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী রমজানে নবীজি (সা.) যেসব দোয়া বেশি পড়তেন

একদল ভিতু হয়ে ময়লা পানি আর ডিম ছুড়ে মারছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Chif Editor

অনলাইন ডেস্ক :- আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তারা যেসব কার্ড দিচ্ছে সেগুলো ভুয়া কার্ড।

আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে শান্তিনগর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এই অভিযোগ তোলেন তিনি। এছাড়া তিনি আমিনবাগ, চামিলিবাগ এলাকায় গণসংযোগ করেন।

তৃতীয় দিনের প্রচারণায় বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে সুস্থতাবোধ করলে ফের শাপলা কলির প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচারণা শুরু করেন তিনি।

গতকালের ডিম ছোড়া নিয়ে এসময় নাসীরুদ্দীন আরও বলেন, ‘একদল ভিতু হয়ে ময়লা পানি আর ডিম ছুড়ে মারছে। তবে কেউ উসকানি দিলেও তাতে পা না দিয়ে ধৈর্য ধরতে হবে।’

Leave a Reply