শিরোনাম
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ আয় করতে পারে: ট্রাম্প ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের বিশেষ সময় নির্ধারণ ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত থামবে না তেহরান: লারিজানি মার্কিন রণতরি জেরাল্ড ফোর্ডে আগুন, আহত সেনাদের অবস্থা গুরুতর কুড়িগ্রামে প্রাইভেট পড়ানোর সময় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির আটক, গাড়ি থেকে মাদক উদ্ধার ৯০পিছ ইয়াবা নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

দুই আসনেই প্রার্থিতা ফিরে পেলেন সেই স্বতন্ত্র প্রার্থী

Chif Editor

কুড়িগ্রাম-২ (সদর–রাজারহাট ও ফুলবাড়ী) এবং কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং–১৫৩/২০২৬-এর আদেশ অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এসময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ সভাপতিত্ব করেন।

এর আগে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন শুনানি শেষে ড. মো. সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে না পারায় প্রাথমিকভাবে মনোনয়ন গ্রহণ করা হয়নি। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমান বলেন, ‘কুড়িগ্রাম-২ ও কুড়িগ্রাম-৩ আসনের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। মাঠে নেমে জনগণের সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করছি।’

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘হাইকোর্টের আদেশ পাওয়ার পর তার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।’

প্রসঙ্গত, ড. মো. সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণার মধ্য দিয়ে কুড়িগ্রামের চারটি আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জন।

Leave a Reply