শিরোনাম
বিক্ষোভের মুখে বাসস কার্যালয় ছাড়লেন এমডি মাহবুব মোর্শেদ ঠাকুরগাঁওয়ে শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে  জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর গাজা যুদ্ধ নিয়ে নীরবতায় সমালোচনার মুখে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী স্কুলের ছুটি নিয়ে ধোঁয়াশা, যা বলছে শিক্ষা মন্ত্রণালয় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময়সূচিতে পরিবর্তন সংসদে গেলেও যা করতে পারবেন না টেকনোক্র্যাট মন্ত্রীরা ‘বিএনপি আগে আমার পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে’ অন্তর্বর্তী সরকারের নিয়োগ দেওয়া ভিসিদের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী রমজানে নবীজি (সা.) যেসব দোয়া বেশি পড়তেন

কুমিল্লার গোমতী নদীর উত্তরেও শহর সম্প্রসারণ হবে: পাঁচথুবীর জনসভায় মনিরুল হক চৌধুরী

Chif Editor

কুমিল্লা জেলা প্রতিনিধি :- কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, গোমতী নদীর উত্তরে পাঁচথুবী আমড়াতলী ইউনিয়ন শহরের অংশ হবে। নির্বাচিত হলে এ দুটি ইউনিয়নকে আমি কুমিল্লা মহানগরীতে একীভূত করবো।

শুক্রবার পাঁচথুবী ইউনিয়নের সুবর্নপুর ও বামইলে পৃথক সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশে একটি মহল নির্বাচন বানচালের চক্রান্ত করছে। তোন ষড়যন্ত্রই নির্বাচন বন্ধ করতে পারবে না। ১২ ফেব্রুয়ারী নির্বাচন হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, গত ১৬ বছর এ অঞ্চলে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। দেশে দীর্ঘদিন ধরে হরিলুট চলেছে। যে যেভাবে পেরেছে সব লুটেপুটে খেয়ে ফেলছে। এলাকার উন্নয়নের জন্য আমি মনে করি আমার সংসদে যাওয়া প্রয়োজন। সেজন্য দরকার আপনাদের একটি ভোট। আপনাদের ভোটেই আমি সংসদে গিয়ে আপনাদের উন্নয়নে অবদান রাখতে পারি।

পাঁচথুবী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে ইউনিয়ন বিএনপি সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply