শিরোনাম
নারায়ণগঞ্জ -৩ আসন থেকে সুপরিকল্পিত এক আধুনিক গড়ে তুলতে চানঃ আজহারুল ইসলাম মান্নান ঢাকা-৩ আসনে আগানগর ইউনিয়নে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন: আয়নাল দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে পুতুল যারা স্বাধীনতা বিরোধী তাদের কাছে দেশ নিরাপদ না – মির্জা ফখরুল ভাষার মাস শুরু নারায়ণগঞ্জ এ প্লেটে টাকা দিয়ে ভোটারদের খেজুর গাছে ভোট পার্থনা নাটকীয়তার পর নারায়ণগঞ্জ, ৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনে নির্বাচন করতে যাচ্ছেন জামায়াতের: ইকবাল হোসেন ভূইয়া জামায়াত আমিরের টুইট ঘিরে বিতর্ক, নারীদের ‘বেশ্যা’ বলার অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে সেনাপ্রধানের জরুরি নির্দেশনা অন্য ব্যক্তির সাধারন মামলার জামিন ব্যবহার করে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীর পলায়ন, ৮ কারা কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট, তবুও কেউ কষ্ট পেলে ক্ষমা চাই: জামায়াত আমির

Chif Editor

অনলাইন ডেস্ক :- জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ষড়যন্ত্র করে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নারী বিদ্বেষমূলক পোস্ট করা হয়েছে। তবুও এ ঘটনায় কেউ কষ্ট পেলে, তাদের কাছে ক্ষমা চাই। রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরে জনসভায় এ মন্তব্য করেন তিনি।

নারী ইস্যুতে সাবেক টুইটারে জামায়াত আমিরের এক বার্তায় তোলপাড় নির্বাচনী রাজনীতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাপিয়ে বিতর্ক এখন রাজনীতির কেন্দবিন্দুতে। ষড়যন্ত্রকারীরা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে দাবি করা হয়েছে দলের পক্ষ থেকে। এবার এ নিয়ে নির্বাচনী জনসভায় নিজেই মুখ খুললেন জামায়াত আমির।

শেরপুর পৌর পার্কে ৩টি আসনের জনসভায় যোগ দেন জামায়াত আমির। তিনি বলেন, যারা নিজ দলের কর্মীদের হত্যা করে, এখন তারা জামায়াত কর্মীদের হত্যা করছে, তাদের হাতে দেশের মানুষ নিরাপদ নয়।

এরপর তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামালপুরে ৫টি আসন নিয়ে জনসভা করেন। তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা হবে। নিশ্চিত করা হবে জবাবদিহিতা।

শেরপুরে রেজাউল করিম হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনারও দাবি জানান নেতাকর্মীরা।

Leave a Reply