বিশাল রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি :- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আমরা একটি শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে হিন্দু মুসলমানের কোন ভেদাভেদ থাকবে না। যারা ভেদাভেদ করতে চায় এরা দেশের ক্ষতি করতে চায়। একটা কথা মনে রাখতে হবে আমরা যদি একসাথে এগিয়ে যায় তাহলে আমাদের কেউ আটকাতে পারবেনা। আর হিন্দু মুসলমানকে ভাগ করে দিলে আমরা আগাইতে পারবো না।যারা স্বাধীনতা বিরোধী তাদের কাছে দেশ নিরাপদ না। গত ২৪ বছরে তাদের কোন দল ছিল না, এখন তাদের দল হয়েছে নতুন বাড়ি হয়েছে। আপনারা কেউ ভয় পাবেননা। নিরাপদে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। পুলিশ প্রশাসন মিলিটারি আর্মি পাহারা দিবে।
রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদ পুর এলাকায় তোজামুলের চাতালে ভগিরথ বর্মনের সভাপতিত্বে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় মির্জা ফখরুল বলেন, আমি জোর গলায় বলতে চাই। আপনাদের আমানত ভোটের যে দায়িত্ব আমি নেব তা কখনো খেয়ানত করবো না। এ সময় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে দেছরে এক কোটির মানুষের কর্মের ব্যবস্থা করবে। মায়েদের কৃষি কাঠ প্রদান করবে। কৃষকদের কৃষি কার্ড প্রদান করবে যার মাধ্যমে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গললে যাদের কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত আছে তা মাফ করা হবে। যারা এনজিও থেকে ঋণ নিয়েছেন সেই ঋণ শোধ করার আমরা ব্যবস্থা নিব।
মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, দায়িত্বশীল পদে থাকার সময় তিনি সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়েছি। উন্নত বাংলাদেশ সমান অধিকারের বাংলাদেশ যদি করতে চান তাহলে সকলেই ভোট দিবেন। তিনি নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন করবেন। তিনি আরো বলেন, আপনারা ভাববেন এ প্রতিশ্রুতি তো সবাই দেয় আমরা যতটুকু পারি কথা রাখার চেষ্টা করি। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল বাড়ি রেজু, ইউনিয়ন সম্পাদক জালাল উদ্দিন,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র