শিরোনাম
কেউ কখনো দেখেছেন মানুষের জন্য জামায়াত ১ টাকা ব্যয় করেছে, প্রশ্ন পার্থর হাদি হত্যার দায় স্বীকার করলো রুবেল তারা বলছে আজাদী, আমি বলবো গোলামী : জিএম কাদের নারায়ণগঞ্জ -৩ আসন থেকে সুপরিকল্পিত এক আধুনিক গড়ে তুলতে চানঃ আজহারুল ইসলাম মান্নান ঢাকা-৩ আসনে আগানগর ইউনিয়নে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন: আয়নাল দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে পুতুল যারা স্বাধীনতা বিরোধী তাদের কাছে দেশ নিরাপদ না – মির্জা ফখরুল ভাষার মাস শুরু নারায়ণগঞ্জ এ প্লেটে টাকা দিয়ে ভোটারদের খেজুর গাছে ভোট পার্থনা নাটকীয়তার পর নারায়ণগঞ্জ, ৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনে নির্বাচন করতে যাচ্ছেন জামায়াতের: ইকবাল হোসেন ভূইয়া

ঢাকা-৩ আসনে আগানগর ইউনিয়নে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন: আয়নাল

Chif Editor

মোঃ ইমরান হোসেন ইমু, কেরানীগঞ্জ প্রতিনিধি :- ঢাকা-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নে লিফলেট বিতরণ, গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি নেতা মোঃ আয়নাল।

রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে আগানগর ইউনিয়নের আমবাগিচা ছোট মসজিদ, কদমতলী গোলচক্করসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই নির্বাচনী প্রচারণা শুরু হয়। গণসংযোগকালে মোঃ আয়নাল সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি হাতে হাতে লিফলেট বিতরণ করেন। এছাড়াও মোঃ আয়নালের উদ্যোগে বিএনপির মহিলা কর্মীরা দিনব্যাপী আগানগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে এ সময় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা বলেন, জনগণের ভোট ও ভালোবাসার মাধ্যমেই ধানের শীষ প্রতীক বিজয়ী হবে বলে তারা আশাবাদী।

Leave a Reply