অনলাইন ডেস্ক :- মানুষকে আবেগ নয় বিবেক দিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আন্দালিভ রহমান পার্থ। রোববার (১ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় জনসভায় তিনি এই আহ্বান জানান।
পার্থ বলেন, ১৭ বছর পর একটা সুযোগ এসেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার, ভোট দেওয়ার। আপনারা আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দেবেন।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীকে নিয়ে প্রশ্ন করতে চাই। আপনারা জীবনে কখনো এই জামায়াতে ইসলামীকে এই ভোলাতে দেখেছেন। নদী ভাঙন, করোনা, দান-খয়রাত, জাকাত কোনো একটা উপকারে আসতে দেখেছেন? জামায়াতের কোনো নেতাকে দেখেছেন, বন্যা হোক-ক্ষরা হোক—কোনো মানুষের কল্যাণে তারা কাজ করেছেন? মানুষের জন্য ১ টাকা তারা ব্যয় করেছেন? কোথাও দেখলাম না। কোনো মামলায় দেখলাম না। আর এখন পোলাপান নিয়ে বিস্কুট খাওয়ায়ে ভোট চান? বিস্কুট খাওয়াবে, চকলেট খাওয়াবে কিন্তু গলায় বেঁধে গেলে পানি খাওয়াবে না।’
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র