শিরোনাম

জামায়াতে ইসলামী ‘মহাপাপী’ ও ‘মুনাফেকের দল’: ফজলুর রহমান

Chif Editor

অনলাইন ডেস্ক :- জামায়াতে ইসলামী ‘মহাপাপী’ ও মুনাফেকের দল বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ -৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।তিনি বলেছেন, জামায়াত মহাপাপী। তারা সকালে একরকম, দুপুরে একরকম আর রাতে আরেকরকম কথা বলে। তাই এই মুনাফেকের দলকে ভোট দিবেন না। তিনি রোববার (০১ ফেব্রুয়ারি) ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে এক জনসভায় এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, পার্লামেন্টে যদি সত্য কথা শুনতে চান, যদি জনগণের অধিকার নিয়ে নির্ভীকভাবে কথা বলার একজন প্রতিনিধি চান, তাহলে আমাকে ভোট দিন। ‘দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সমস্যা, দুঃখ-কষ্ট ও ন্যায্য দাবি সংসদে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। এই অবস্থার পরিবর্তনে সৎ, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব জরুরি’, বলেন ফজলুর রহমান।

তিনি বলেন, আমি রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ক্ষমতার লোভে নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

Leave a Reply