শিরোনাম
সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেল গঠন, ফোন করা যাবে যেসব নম্বরে নির্বাচনে প্রথমবারের মতো মোতায়েন হচ্ছে বিএনসিসি: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে পৌঁছেছে এক লাখ ৯৫ হাজার পোস্টাল ব্যালট বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান রাখ তোদের ফ্যামিলি কার্ড: শফিকুর রহমান এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: ময়নুল হক শরিয়া বাস্তবায়নের অঙ্গীকার না থাকায় জামায়াত জোটে যাইনি: চরমোনাই পীর আমি নির্বাচিত হলে সকল দলের রাজনৈতিক কর্মীরা শান্তিতে ঘুমাতে পারবে: শামীম কামাল ১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন করা হবে: হাদনাত আব্দুল্লাহ

বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান

Chif Editor

অনলাইন ডেস্ক:- বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনে সরকার গঠন করলে বিএনপির প্রথম দায়িত্ব হবে দেশকে পুনর্গঠন করা। তিনি আরও বলেছেন, দেশকে পুনর্গঠন করতে দল-মত-শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে পুনর্গঠন করতে হবে। যেকোনো এক ধরনের মানুষ নিয়ে দেশ পুনর্গঠন করা যায় না।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগর ও জেলা আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে, তারা কোনোভাবে নারী নেতৃত্বে বিশ্বাস করে না। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুইদিন আগে বলেছে, যেসকল মহিলা, যেসকল মা-বোনেরা কর্ম-সংস্থানের জন্য যান, তাদেরকে… প্রিয় ভাই-বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের মা-বোনদের জন্য ব্যবহার করেছে, যা আমাদের দেশের জন্য কলঙ্কস্বরূপ।

তিনি আরও বলেন, এই কথার বলার পর যখন তীব্র সমালোচনা শুরু হলো সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন বলা হলো তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, তারা বলেছেন আইডি এভাবে হ্যাক হতে পারে না। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এভাবে মিথ্যা কোথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে-যে আইডি হ্যাক হয়েছে। এদের একটা পরিচয় এরা মিথ্যাবাদী।

তিনি আরও বলেন, এরা শুধু স্বার্থের কথা বোঝে, এরা ধর্মকে ব্যবহার করে স্বার্থ রক্ষা করার জন্য।

তারেক রহমান আরও বলেন, তাদের আইডি নাকি হ্যাক হয়েছিল। অথচ বিশেষজ্ঞরা বলেছেন, এভাবে আইডি হ্যাক হতে পারে না। এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থের জন্য মিথ্যা কথা তুলে ধরছে। এদের একটাই পরিচয় মিথ্যাবাদী।

Leave a Reply