শিরোনাম
এনসিটি ইস্যু, চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ১২ ফেব্রুয়ারি দেশ উল্টো পথে গেলে, ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে: মিন্টু ২ বিয়ের বিষয়ে যা বললেন এনসিপি নেত্রী মিতু জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক, তদন্তের আশ্বাস রাষ্ট্রপতির কার্যালয়ের চাঁদাবাজরা ক্ষমতায় আসলে ৫ বছর শান্তিতে বসবাস করতে পারবেন না: আসিফ মাহমুদ সিংড়ায় অস্ত্র তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ১ সীমান্তের ৬২ উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি বেসরকারি ইপিজেড এখন থেকে বেজার অধীনে: অধ্যাদেশ জারি বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ বুথে পোস্টাল ব্যালটে ভোট দিলেন কারাবন্দিরা

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের অভিযোগ, রাষ্ট্রপতির কার্যালয়কে আল্টিমেটাম

Chif Editor

অনলাইন ডেস্ক :- বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাকের অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্তের অগ্রগতির বিষয়ে জানাতে রাষ্ট্রপতির কার্যালয়কে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে জামায়াত।

আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবন থেকে বেরিয়ে একথা জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম।

এর আগে, ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করে নারী-বিদ্বেষমূলক প্রচারণা চালানোর অভিযোগ নিয়ে প্রতিবাদ জানাতে দলটির একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যায়।

এদিন বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে যায়।

জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয় এবং সেখান থেকে নারী-বিদ্বেষমূলক প্রচারণা চালানো হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Leave a Reply