শিরোনাম
ইস্পাহানি পাইওনিয়ার ফুটবলে রেকর্ড ট্রাইবেকার শুট আউটে ১ পয়েন্ট অর্জন হালিশহর একাডেমির সকল ধর্মের নারীদের সমান মর্যাদা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন- ডা. শফিকুর রহমান এনসিটি ইস্যু, চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ১২ ফেব্রুয়ারি দেশ উল্টো পথে গেলে, ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে: মিন্টু ২ বিয়ের বিষয়ে যা বললেন এনসিপি নেত্রী মিতু জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক, তদন্তের আশ্বাস রাষ্ট্রপতির কার্যালয়ের চাঁদাবাজরা ক্ষমতায় আসলে ৫ বছর শান্তিতে বসবাস করতে পারবেন না: আসিফ মাহমুদ সিংড়ায় অস্ত্র তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ১ সীমান্তের ৬২ উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি বেসরকারি ইপিজেড এখন থেকে বেজার অধীনে: অধ্যাদেশ জারি

‘ব্যানার পুড়িয়ে পোস্টার ছিঁড়ে গণজোয়ার থামানো যাবে না’

Chif Editor

অনলাইন ডেস্ক :- ব্যানারে আগুন লাগিয়ে, পোস্টার ছিঁড়ে ও কর্মীদের ভয় দেখিয়ে গণজোয়ার থামানো যাবে না বলে জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

তিনি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে এক উঠান বৈঠকে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন।

দুস্কৃতিকারীদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘মানুষের সঙ্গে আমাদের যে গণজোয়ার, এটা থামাইতে পারবে? মানুষ ব্যানার পোড়াইয়া, পোস্টার ছিঁড়া, আমাদের কর্মীদের ভয় দেখাইয়া, আমাদের কর্মীদের থামাইয়া দিতে পারবে?’

প্রতিপক্ষের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যারা ব্যানার পোড়াইতেছেন, যারা আমাদের কর্মীদের মারতেছেন, যারা দুনিয়াতে অনিষ্ট করবেন, আপনারা জমিনের ওপর বিশৃঙ্খলা করবেন, আপনাদের বিচার আল্লাহ করবেন। আপনারা আমাদের মজলুম বানাচ্ছেন, মজলুম আর আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক। মজলুম যখন আহ্ করে দুঃখ প্রকাশ করে, ওটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনাদের অভ্যাসবশত যে ধরনের জালেমিপনা করেছেন, এগুলোর বিচার আল্লাহ আপনাদের জমিনে করবেন, ইনশাআল্লাহ।’

উঠান বৈঠকে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়েতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়েতের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply