শিরোনাম
ইস্পাহানি পাইওনিয়ার ফুটবলে রেকর্ড ট্রাইবেকার শুট আউটে ১ পয়েন্ট অর্জন হালিশহর একাডেমির সকল ধর্মের নারীদের সমান মর্যাদা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন- ডা. শফিকুর রহমান এনসিটি ইস্যু, চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ১২ ফেব্রুয়ারি দেশ উল্টো পথে গেলে, ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে: মিন্টু ২ বিয়ের বিষয়ে যা বললেন এনসিপি নেত্রী মিতু জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক, তদন্তের আশ্বাস রাষ্ট্রপতির কার্যালয়ের চাঁদাবাজরা ক্ষমতায় আসলে ৫ বছর শান্তিতে বসবাস করতে পারবেন না: আসিফ মাহমুদ সিংড়ায় অস্ত্র তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযান, আটক ১ সীমান্তের ৬২ উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবি বেসরকারি ইপিজেড এখন থেকে বেজার অধীনে: অধ্যাদেশ জারি

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

Chif Editor

অনলাইন ডেস্ক :- ভোলার দৌলতখান উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মেদুয়া ইউনিয়নের মুন্সির হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মেদুয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. কবির (২৮), ছাত্রদলের সদস্য রাছেল (২২) ও যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল (৩০) দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অপরপক্ষের জামায়াতের আহত মোহাম্মদ রুবেল (২৫), মোহাম্মদ নাঈম (২০) ও ফরহাদ (২৩) জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, সকালে ৬ নম্বর ওয়ার্ডে জামায়াতের কর্মীরা লাঠির মাথায় পোস্টার লাগিয়ে গণসংযোগ করলে বিএনপির কর্মীদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

দৌলতখান উপজেলা জামায়াত আমির হাসান তারেক স্বপন হাওলাদার বলেন, “বিএনপির কর্মীরা বরাবরই উত্তেজিত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে। আমরা এ ধরনের ঘটনা থেকে মুক্তি চাই।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু বলেন, “জামায়াতের লাঠির মাথায় পতাকা লাগানো গণসংযোগে মানুষ আতঙ্কিত হয়ে তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষ হয়।”

দৌলতখান উপজেলা পুলিশ কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার নিশ্চিত করেছেন, পুলিশ ও নৌ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে শান্তি রয়েছে।

Leave a Reply