
আসিফ মাহমুদ আরও বলেন, ‘একটি দল মনে করেন, পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন। আপনারা মনে করবেন না শেখ হাসিনার মতো পার পেয়ে যাবেন। বিগত তিনটি নির্বাচনে দমন-পীড়ন করে নির্বাচন করে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল কিন্তু ৫ আগস্ট বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়েছিল। আপনাদের সন্তানেরা জীবন দিয়েছিল, সেই মানুষ পারে ভোটের জন্য জীবন দিতে। তাই নির্বাচনের দিন ১১ দলীয় জোটের পক্ষ থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের দিন ফজরের নামাজের পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সকলকে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান গ্রহণ করতে হবে। যেন আগের নির্বাচনের মতো আমার-আপনার ভোট অন্য কেউ দিতে না পারে এবং মরা মানুষ কবর থেকে যেন ভোট না দিতে পারে সেটা নিশ্চিত করতে উপস্থিত নেতাকর্মীদের নির্দেশ দেন আসিফ মাহমুদ।
পদযাত্রায় প্রধান বক্তা ছিলেন নাটোর-৩ সিংড়া আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির নাটোর জেলার সদস্য সচিব প্রফেসর এসএম জার্জিস কাদির।



