
অনলাইন ডেস্ক :- ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরীয়াহ আইন প্রাধান্য দেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার পাঠে এ কথা বলেছেন দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করীম।
ইসলামী আন্দোলনের আমির বলেন, সকলের ধর্মীয় বিশ্বাস রক্ষা ও পালনের নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ইসলামী আন্দোলন প্রতিজ্ঞাবদ্ধ। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা রক্ষায় কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে।
রেজাউল করীম বলেন, নারী পোশাক শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে ও কর্মজীবী মায়েদের জন্য প্রয়োজনীয় সংখ্যক দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা হবে। শরীয়াহ মোতাবেক নারীদের সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করতে আইনগত ও সামাজিক বাস্তবায়ন জোরদার করা হবে। এছাড়ও নারীর কর্মসংস্থান, অধিকার, মর্যাদা ও স্বাধীনতার জন্য ইসলামই সবচেয়ে কার্যকর নীতি বলে মন্তব্য করেন দলটির আমির।
এছাড়াও সকল প্রতিবেশী রাষ্ট্র ও বিশ্বের অপরাপর রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা হবে।



