প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
ত্রিমুখী লড়াইয়ে জমেছে ঢাকা-১০ আসনের প্রচারণা
অনলাইন ডেস্ক :- রাজপথের রাজনীতির অন্যতম স্থান ঢাকা ১০ আসন। শিক্ষাপ্রতিষ্ঠানে ভরপুর এই নির্বাচনী এলাকায় মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষের বসবাস সবচেয়ে বেশি। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন দিচ্ছে প্রার্থীদের ত্রিমুখী লড়াইয়ের আভাস।
নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ মিলে ঢাকা-১০ আসন। এই আসনের বিশেষত্ব রাজপথের রাজনীতি। দেশের যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে এখানকার শিক্ষার্থীরা রাজপথে নেমেছে বারবার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনেও রয়েছে ছাত্র রাজনৈতির ছাপ। বিএনপি মনোনিত প্রার্থী শেখ রবিউল আলম। সাবেক এই ছাত্রদল নেতা বিগত ৩৩ বছর ধরে আছেন রাজনীতির মাঠে। এদিকে জামায়েত ইসলামী মনোনিত প্রার্থী ব্যারিস্টার জসিমউদদীন সরকার। সাবেক এই চাকসু ভিপি দিচ্ছেন শক্ত প্রতিদ্বন্দ্বীতার আভাস।
এই লড়াইকে ত্রিমুখী রূপ দিতে প্রস্তুত এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। তার মতে ভোটারের সন্তুষ্টি পালটে দিতে পারে সব হিসাব-নিকাষ।
এর বাইরে রাজধানীর প্রথম অভিজাত আবাসিক এলাকায় বসবাস করেন মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত শ্রেণির মানুষ। যাদের বেশির ভাগই পেশায় চাকরিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ী। যাদের কাছে প্রতীক বা দল থেকে গুরুত্বপূর্ণ উন্নয়ন।
বিগত নির্বাচনগুলোতে এই শ্রেণির মানুষের উপস্থিতি খুব একটা বেশি না হলেও পরিবর্তিত পরিস্থিতির এই নির্বাচনে তাদের অন্তত ৬০ শতাংশের উপস্থিতি ওলট-পালট করে দিতে পারে ভোটের সব হিসাব।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র