আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বহু কাজ বাকি আছে। বিগত ১ যুগ ধরে আমরা মিথ্যা উন্নয়ন দেখেছি। বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল বেলস পার্কে বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ধানের শীষকে বিজয়ী করা আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, হাজার হাজার খাল-বিল পড়ে আছে, যেগুলো আমাদের খনন করতে হবে। খননের মাধ্যমে বন্যার গতিরোধ করতে হবে, একইভাবে পানির ব্যবস্থা করতে হবে। কৃষকদের জন্য হিমাগার করতে হবে। ছেলেমেয়েদের শিক্ষার জন্য স্কুল-কলেজগুলোকে সুন্দর করে দাঁড় করাতে হবে। মানুষ যেন চিকিৎসা পায় তার ব্যবস্থা করতে হবে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
এসময় তিনি অভিযোগ করেন, গুপ্ত সংগঠনের লোকেরা সারাদেশে ভুয়া ব্যালট ও সিল তৈরি করছে। মানুষের কাছ থেকে নিচ্ছে এনআইডি ও বিকাশ নাম্বার।
তিনি বলেন, যে দলের নারীদের প্রতি সম্মান নেই, সে দল থেকে দেশের মানুষ ভালো কিছু আশা করতে পারে না।
এছাড়া ১২ ফেব্রুয়ারি মানুষের ভোটাধিকার কেউ যেন হাইজ্যাক করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র