শিরোনাম
‘চট্টগ্রাম বন্দরে অচলাবস্থায় বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ধংস হয়ে গেছে’ আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট কাউকে ভোট জালিয়াতি করতে দেওয়া হবে না: জোনায়েদ সাকি বিএনপির ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান, গুরুত্ব পাবে যেসব বিষয় বিএনপির আরও ৮ নেতা বহিষ্কার জাতীয় নির্বাচন: রাঙ্গামাটিতে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন আমরা বাংলাদেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানবো না: জামায়াত আমির ফরিদপুর-৪ আসনে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী রাজবাড়ী-২, এনসিপিকে সমর্থন করে নির্বাচন থেকে সরে গেলেন খেলাফত মজলিসের প্রার্থী হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

বিএনপির ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান, গুরুত্ব পাবে যেসব বিষয়

Chif Editor

অনলাইন ডেস্ক :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এ ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, এবারের ইশতেহারে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান এবং সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যকে প্রাধান্য দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সে হিসেবে দলীয় চেয়ারম্যান হিসেবে এটিই তাঁর প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা।

এর আগে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রতিটি নির্বাচনে তিনিই ইশতেহার ঘোষণা করেন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সে সময় বেগম খালেদা জিয়া কারাবন্দি থাকায় ইশতেহার ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে বিএনপি।

নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন বলেন, “বিএনপি গণমানুষের দল এবং তৃণমূলের ক্ষমতায়নে বিশ্বাসী। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কাজ করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ৩১ দফা কর্মসূচি নিয়ে দেশব্যাপী বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সেই মতামতের আলোকে সংযোজন-বিয়োজন ও প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে যুগোপযোগী একটি নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

মাহদী আমীন আরও বলেন, ইশতেহারে দলের শীর্ষ নেতৃত্বের ভিশন ও রূপকল্পের পাশাপাশি সাধারণ মানুষের বাস্তব সমস্যাগুলোর প্রতিফলন ঘটানো হয়েছে। আমাদের লক্ষ্য এমন পরিকল্পনা দেওয়া, যা বাস্তবসম্মত, টেকসই এবং জনগণের জীবনে সরাসরি পরিবর্তন আনবে।

তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের সময় বলেছিলেন—‘হি হ্যাজ এ প্ল্যান’। সেই প্রতিটি পরিকল্পনার মূল উদ্দেশ্য জনগণের ক্ষমতায়ন, স্বাধীনতা, স্বনির্ভরতা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

মাহদী আমীন জানান, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে জনগণের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় মালিকানা, স্বাধীনতা ও অধিকার, নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হবে। “ইশতেহারের প্রতিটি অংশেই সেই দর্শনের প্রতিফলন থাকবে, বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিটি খাতে সুনির্দিষ্ট ও বিস্তারিত পরিকল্পনার মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply