শিরোনাম
মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন ঘিওর উপজেলার বিএনপির অঙ্গ সংগঠন সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে চাই: তারেক রহমান এবার ১২ তারিখের নির্বাচন নিয়ে বার্তা দিলো ইনকিলাব মঞ্চ আমরা উন্নত হলে অস্তিত্ব হারাবে ভারত: নুরুল ইসলাম সাদ্দাম লীগ অ্যাক্টিভ হয়েছে, সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ করা হলো: ইনকিলাব মঞ্চ জাপানের নির্বাচনে মার্কিন প্রভাব, তাকাইচিকে ট্রাম্পের ‘পূর্ণ সমর্থন’ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলা, নীলফামারীতে বিক্ষোভ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন: ডিপজল তারেক রহমানকে ফের ওপেন ডিবেটের আমন্ত্রণ জামায়াত আমিরের হাদি হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় নয়: নাহিদ ইসলাম

হাদি হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় নয়: নাহিদ ইসলাম

Chif Editor

অনলাইন ডেস্ক :- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোসেট নাহিদ লেখেন, শরীফ ওসমান হাদী হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। জাতিসংঘের অধীনে শরীফ ওসমান ভাইয়ের হত্যাকাণ্ড তদন্ত ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত অপেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ইনকিলাব মঞ্চের যৌক্তিক সব দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ফেসবুক পোস্টের সঙ্গে সাভারে ঢাকা-১৯ আসনের নির্বাচনী জনসভায় তার বক্তব্যের একটি ভিডিও যুক্ত করেন তিনি। সকালে অনুষ্ঠিত ওই জনসভায় বক্তব্যে তিনি বলেছেন, ‘শরীফ ওসমান হাদির বিচারের প্রশ্নে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। আমরা গতকাল রাতে থেকে দেখেছি, যমুনার সামনে শরিফ ওসমান হাদি ভাইয়ের পরিবার অবস্থান নিয়েছিলো বিচারের জন্য। এই ইন্টেরিম গভর্মেন্টকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, শরিফ ওসমান হাদি বিচার নিশ্চিত করতে না পারা, হত্যাকারীদের গ্রেফতার করতে না পারা, এই অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে। এখনো সময় আছে। শরীফ ওসমান হাদির পরিবারের সাথে যাতে কোন ধরনের অসম্মান করা না হয় এবং অতি সত্যর এই বিচারের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ইন্টেরিম গভর্মেন্টকে।

Leave a Reply