অনলাইন ডেস্ক :- এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে পাবলিক প্ল্যাটফর্মে (ওপেন ডিবেট) আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। যেখানে তারা জাতির সামনে নিজ নিজ দলে ইশতেহার উপস্থাপন করে জনগণকে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেবেন।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আমন্ত্রণ জানান তিনি।
পোস্টের শুরুতে তারেক রহমানকে ‘প্রিয়’ ও ‘মাননীয়’ সম্বোধন করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই (সরকারের) বৈধতা আসে।
পোস্টের শেষে তিনি বলেন, আসুন বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সকলেই জনগণের ইচ্ছাকে সম্মান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র