প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে চাই: তারেক রহমান
অনলাইন ডেস্ক :- বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সরকারে গেলে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পূনর্স্থাপন করতে চাই। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।
তারেক রহমান বলেন, যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন, তার মেয়াদ ১০ বছরের বেশি হবে না। আমরা সরকার গঠনে সক্ষম হলে এটা নিয়ে আইন করতে চাই।ইশতেহার ঘোষণায় তারেক রহমান বলেন, আমরা মনে করি, নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা জাতীয় দায়িত্ব। সবাইকে নিয়ে আমরা সরকারে গেলে এটা করতে চাই।
এ সময় তিনি বলেন, গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য এবং বিগত ১৫ বছরে যারা গুম খুন হয়েছেন, তাদের পরিবারের পাশে কীভাবে দাঁড়াতে পারি সেই পরিকল্পনা রয়েছে। আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন এবং যারা গুম খুন হয়েছেন, তাদের নিজ নিজ এলাকায় রাস্তা ও সরকারি প্রতিষ্ঠানের নামকরণ তাদের নামে করবো।
তারেক রহমান বলেন, আমাদের ভোট প্রদানের চর্চা অব্যাহত রাখতে হবে। সরকারে গেলে তত্ত্ববধায়ক সরকার পুনর্প্রতিষ্ঠিত করতে চাই। এটা আমরাই বাংলাদেশ আগে থেকে বলে আসছি।ইশতেহারে বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লব ও ১৯৯০ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। সেই রক্তার্জিত স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষার ক্ষেত্র প্রস্তুত করেছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান।
তিনি বলেন, পোশাক শিল্পে ৭০ শতাংশ নারী শ্রমিক কাজ করে। গার্মেন্টসের বাইরেও আমরা কিছু কিছু নারীদের জন্য সেক্টর তৈরি করতে চাই, যেখানে নারী শ্রমিকরা কাজ করবে। নারীদের কর্মঘণ্টা কমানো নয়, বরং নারীর জন্য ডে কেয়ার ও ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা করতে চাই।
তারেক রহমান বলেন, কৃষকদের কার্ড দিলে তাদের তা স্ট্রোং সাপোর্ট দেবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করতে চাই। কৃষকদের সাপোর্ট দেওয়ার জন্য এই কাজটি করতে চাই।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র