জীবন আহমেদ ফারুক, মানিকগঞ্জ প্রতিনিধি :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের সমর্থনে বানিয়াজুরী ইউনিয়নে প্রচারণা সভা, মিছিল, গণসংযোগ ও মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে বানিয়াজুরী ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। বক্তারা বলেন, দেশ ও মানুষের প্রয়োজনে এবং গণতন্ত্রের স্ব-পক্ষে ধানের শীষ একমাত্র ভরসা। তারা এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বানিয়াজুরী ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন, জেলা বিএনপির দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম খান মনোয়ার, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক মোঃ রাজা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শওকত, ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিরন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক খোন্দকার মুজাহিদুল ইসলাম তুহিন, ঘিওর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম নাঈম, বানিয়াজুরী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সুজন আহমেদ এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান নান্নু। সভা শেষে নেতাকর্মীরা ঢাকা- আরিচা সড়ক সহ বানিয়াজুরী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল ও গণসংযোগ পরিচালনা করেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র