প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ৬:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
বিএনপি ক্ষমতায় এলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে: মিন্টু
অনলাইন ডেস্ক :- বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী- ৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ১২ তারিখের নির্বাচন ঠিক করবে বাংলাদেশ কোন দিকে যাবে। অর্থনৈতিক সমৃদ্ধি নাকি মারামারি হানাহানির দিকে যাবে। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। উন্নয়ন হবে দলমত নির্বিশেষে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর দাগনভূঞা আতাতুর্ক হাইস্কুল মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, তাহাজ্জুদ ও ফজরের পর ভোট কেন্দ্রে যাবেন। এবং ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটার স্লিপ নিয়ে বাড়ি ফিরতে হবে।
কেউ যেন অপকৌশল করে ভোটের অধিকার হরণ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। এবার ধানের শীষে ভোট দিয়ে যদি একটা সুযোগ দেন জীবনের বাকি সময়টুকু আপনাদের সঙ্গে কাটাতে চাই। রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসাসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হবে।দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে ওই জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, আবদুল লতিফ জনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ বরাত ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র