
বিউটি আক্তার, গাজীপুর প্রতিনিধি :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকারের নেতৃত্বে গাজীপুর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মজিবর রহমানের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে পথসভা অনুষ্ঠিত হয়। আজ ৮ই ফেব্রুয়ারি রবিবার বিকালে কাশিমপুর ২নং ওয়ার্ড চক্রবর্তীর টেক এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মজিবুর রহমান,শওকত হোসেন সরকার সভাপতি গাজীপুর মহানগর বিএনপি, খন্দকার আলী হোসেন সভাপতি কাশিমপুর মেট্রো থানা বিএনপি, আনোয়ার হোসেন মৃধা সাংগঠনিক সম্পাদক কাশিমপুর থানা বিএনপি,হাজী আরফান আলী মেম্বার সাবেক সভাপতি ২ নং ওয়ার্ড বিএনপি, মোঃআরিফুল ইসলাম সদস্য ২নং ওয়ার্ড যুবদল, মোঃ সোলাইমান মিয়া বিএনপি,আঃরাজ্জাক বিএনপি,আরো উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তব্যে মেয়র মজিবুর রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমার এই এলাকা শিল্পা অধ্যাসিত এলাকা, যে সকল গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আমরা সরকার গঠন করলে সেই সকল মালিকদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব গার্মেন্টস ফ্যাক্টরি পুনরায় চালু করার জন্য যাহাতে সকল বেকার শ্রমিক ভাই বোনেরা কর্মসংস্থানের সুযোগ পায়। জনগণ আজ পরিবর্তন চায়— আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। আমরা জনগণের দোরগোড়ায় যাচ্ছি, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে।
তিনি আরও বলেন,গাজীপুর ১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণ আজ বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে একজোট। জাতীয়বাদী দল বিএনপি রেকর্ড পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়ে আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আজ সারাদিনব্যাপী কাশিমপুর ১ থেকে ৬ নং ওয়ার্ড পর্যন্ত তিনি পথসভা করবেন বলে জানা যায়।



