শিরোনাম
ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে অনিয়মের আশঙ্কা রয়েছে- টুকু ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নেওয়ায় বাধা নেই: ইসি সিরাজগঞ্জে আ’লীগ ছেড়ে অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান রক্ত দিয়ে কেনা দেশে ভাড়াটিয়া রাজনীতি চলবে না: মামুনুল হকের হুঁশিয়ারি খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা আশুলিয়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত ও ১৫ মামলার আসামি যুবলীগ নেতা রবিউল রবি গ্রেপ্তার গ্লোরিয়াস মডেল স্কুল এন্ড কলেজের ১৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা গাজীপুরে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি প্রার্থীর পথসভা যে দল স্বাধীনতায় বিশ্বাস করে না, সেই দলকে মানুষ সমর্থন করবে না: মির্জা ফখরুল সানজিদা ইসলাম তুলি স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’: তারেক রহমান

সিরাজগঞ্জে আ’লীগ ছেড়ে অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Desk Incharge Juwel Hossain

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাজনৈতিক অঙ্গনে দলবদলের ঘটনা ঘটেছে। উপজেলার ধানগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ ছেড়ে প্রায় অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

গত শনিবার রাতে আটঘরিয়া বাজারে ধানগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন। নতুন যোগদানকারীদের নেতৃত্ব দেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আইনুল হক। তিনি নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যুক্ত হচ্ছে। এ সময় তিনি দলকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নবাগত নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশ হয়ে তারা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দলবদল রায়গঞ্জ উপজেলার স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

Leave a Reply