শিরোনাম
সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির ধানের শীষ জনগণের অধিকার রক্ষার প্রতীক— ইকবার হাসান টুকু সুষ্ঠু নির্বাচনে প্রস্তুত কোস্ট গার্ড, চরাঞ্চলে মোতায়েন ৩৫৮৫ সদস্য সিরাজগঞ্জে শেষ পর্যায়ে চলছে নির্বাচনী প্রচারণা ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে অনিয়মের আশঙ্কা রয়েছে- টুকু ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নেওয়ায় বাধা নেই: ইসি সিরাজগঞ্জে আ’লীগ ছেড়ে অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান রক্ত দিয়ে কেনা দেশে ভাড়াটিয়া রাজনীতি চলবে না: মামুনুল হকের হুঁশিয়ারি খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা আশুলিয়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত ও ১৫ মামলার আসামি যুবলীগ নেতা রবিউল রবি গ্রেপ্তার

ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে অনিয়মের আশঙ্কা রয়েছে- টুকু

Desk Incharge Juwel Hossain

সিরাজগঞ্জে নির্বাচনি সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনে দলটির মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ধানের শীষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আমানত। এই আমানত রক্ষার দায়িত্ব জনগণের।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া পুকুরচালা এবং সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের মহেশকাংলা স্কুল মাঠে আয়োজিত পৃথক নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে অনিয়মের আশঙ্কা রয়েছে। এজন্য ভোট শুরুর আগেই এজেন্টদের কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যালট বাক্স খালি আছে কিনা তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ভোটাররা কেন্দ্রে এলে ছবিযুক্ত ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে তাদের পরিচয় যাচাই করতে হবে। নারীদের ক্ষেত্রে নারী এজেন্ট এবং পুরুষ ভোটারদের ক্ষেত্রে পুরুষ এজেন্টরা সতর্ক দৃষ্টি রাখবেন, যাতে কেউ বাইরে থেকে অতিরিক্ত ব্যালট নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে না পারে।

বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়াই করেছে। তিনি অভিযোগ করেন, বেগম খালেদা জিয়া মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন এবং যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন। তিনি তাকে ‘গণতন্ত্রের প্রতীক’ হিসেবে উল্লেখ করেন।

বর্তমান ও সাবেক রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করে টুকু বলেন, ক্ষমতার অপব্যবহারের কারণে জনগণ একসময় তার জবাব দেয়। তিনি ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তাদের প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।

নির্বাচনি সভায় জেলা কৃষকদলের সদস্য সচিব টি. এম. শাহাদত হোসেন ঠান্ডু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply