
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর ধানের শীষ প্রতীকের পক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
জনসভায় টুকু বলেন, ভোট দেওয়া জনগণের দায়িত্ব। তিনি বলেন, ‘‘ভোট দিলে পাল্লায়, পাবে আল্লায়’’—কথাটি তারা (জামায়াত) প্রচার করছে, তবে আসল উদ্দেশ্য ভোটারদের মনোযোগ নষ্ট করা, বিভ্রান্তি করা। তিনি আরও বলেন, ‘‘ভোট দিবো কিসে—ধানের শীষে।’’ এই প্রতীক বিএনপির সংগ্রাম এবং জনগণের অধিকার রক্ষার প্রতীক হিসেবে উল্লেখ করেন।
টুকু ভোটারদের উদ্দেশে বলেন, ভোট কেন্দ্রগুলোতে সতর্ক থাকতে হবে এবং কেন্দ্রীয় এজেন্টরা ভোটারদের পরিচয় যাচাই, ব্যালটের নিরাপত্তা নিশ্চিত ও কোনো অনিয়ম যেন না হয় তা নজরদারি করবেন। তিনি ভোটারদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম। তিনি বলেন, ‘‘আমি এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছি। আপনারা সমর্থন দিলে আমি বেলকুচি-চৌহালী এলাকার উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ চালিয়ে যাব।’’
আলীম আরও বলেন, ‘‘মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে তারা মৌলিক অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত। ধানের শীষে ভোট দিলে জনগণের কথা শুনবে সরকার।’’
তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘‘বিভাজন ও বিভ্রান্তির রাজনীতি থেকে বেরিয়ে এসে একত্রিতভাবে ধানের শীষের পক্ষে ভোট দিন।’’
জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সভাস্থলে নির্বাচনী স্লোগান ও মিছিলের মাধ্যমে সমর্থন প্রকাশ করেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র