শিরোনাম
কার্ড ইস্যুতে টালবাহানা: ক্ষুব্ধ বরিশালের সাংবাদিক সমাজ জামায়াত নেতার গাড়িতে স্থানীয়দের তল্লাশি, ২ লাখ টাকা উদ্ধারের অভিযোগ ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটের টানে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, নির্বাচন নিয়ে উৎসব-আতঙ্ক বরিশাল-৩ পুনরুদ্ধার চায় বিএনপি, জয়ের বিষয়ে আশাবাদী জাপা–এবি পার্টি ঠাকুরগাঁও জেলা আমিরের গ্রেপ্তারকে ‘সাজানো নাটক’ দাবি জামায়াত নেতা জুবায়েরের পাবনায় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন আটক পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে এক মাসের কারাদণ্ড কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি

ঠাকুরগাঁও জেলা আমিরের গ্রেপ্তারকে ‘সাজানো নাটক’ দাবি জামায়াত নেতা জুবায়েরের

Chif Editor

অনলাইন ডেস্ক :- ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে ৫০ লাখ টাকাসহ গ্রেপ্তারের ঘটনাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সাজানো নাটক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বুধবার (১১ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঠাকুরগাঁও জেলা আমির ব্যবসায়িক কাজে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে গিয়েছিলেন। ব্যাংক বন্ধ থাকায় এবং ব্যবসায়িক লেনদেনের প্রয়োজনে তার সঙ্গে নগদ টাকা ছিল, যা একজন ব্যবসায়ীর জন্য স্বাভাবিক বিষয়।

তিনি আরও জানান, ওই অর্থ অভ্যন্তরীণ রুটে বিমানে বহনের জন্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাকিব সামাদের পক্ষ থেকে অনাপত্তিপত্র (এনওসি) নেওয়া হয়েছিল। জুবায়ের প্রশ্ন তোলেন, যেখানে বিমানবন্দর কর্তৃপক্ষ অর্থ বহনের বৈধতা যাচাই করে অনুমতি দিয়েছে, সেখানে সৈয়দপুর বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা কেন সাজানো নাটক হবে না?

তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী ও বিরোধী জোটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং জনগণকে বিভ্রান্ত করতেই এ ঘটনা সাজানো হয়েছে। কোনো তদন্ত ছাড়াই বিষয়টিকে নির্বাচনের সঙ্গে যুক্ত করে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানসিক নির্যাতনের কারণে ঠাকুরগাঁও জেলা আমির অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দলের পক্ষ থেকে এহসানুল মাহবুব জুবায়ের অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতার মুক্তি দাবি করেন এবং এ ধরনের ‘মিথ্যা প্রচারণা’ থেকে বিরত থাকতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Leave a Reply