দীপা আক্তার, ঢাকা প্রতিনিধি :- নারায়ণগঞ্জ ২,আড়াইহাজার আসনের জামায়াত প্রার্থী ইলিয়াস মোল্লার নির্বাচনী এজেন্ট মাহবুবুর রহমান "৩৫" নিখোঁজ হয়েছেন বলে তার পরিবার ও জামায়াতের ইসলামী র নেতা কর্মীদের থেকে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় বুধবার, "১১" ফেব্রুয়ারী দুপুরের দিকে জামায়াত নেতার ভাগিনা সাব্বির আড়াইহাজার থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি ( জিডি) করেন।নিখোঁজ মাহবুবুর রহমান আড়াইহাজার উপজেলায় মাহমুদপুর ইউনিয়ন এর ৮ নম্বর ওয়ার্ডের জামায়াতের সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
নিখোঁজের ভাগিনা সাব্বির বলেন, দুপুর ১২টার সময় আমার মামা মাহবুবুর রহমান সঙ্গে বাসায় ফেরার পথে কথা হয়েছে। মামা মাহবুবুর রহমান বাড়িতে ফিরে না আসায় আমি আড়াইহাজার বাজার সহ আশপাশের বিভিন্ন জায়গা খোঁজা খোঁজি করে পাওয়া যায়নি, এবং আমার মামা মাহবুবুর রহমান ফোন নাম্বার এ বার বার কল করা হলেও কেউ ফোন রিসিভ করে নি।পরে তার হোয়াটসঅ্যাপ থেকে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে এক বার্তা দেওয়া হয়েছে, সেখানে তার কথাবার্তা তাকে উদ্বিগ্ন মনে হয়েছে।
এবিষয়ে নারায়ণগঞ্জ -২ আড়াইহাজার আসেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, ইলিয়াস মোল্লা জানান আমরা এখনো তার কোন খোঁজ খবর পায়নি, আমরা আইনশৃঙ্খলা বাহিনী থেকে সহায়তা চেয়েছি, আমাদের নেতা কর্মীরাও তাকে খোঁজা খোঁজি করছে।
নারায়ণগঞ্জ আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা "ওসি" মুহাম্মদ আলাউদ্দিন আমাদের কে জানান, আমরা অভিযোগ হাতে পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র